Saturday, 7 May 2022
Sunday, 20 February 2022
জাগরী
শরদিন্দু বিশ্বাস
কোলকাতা, ২০/০২/২০২২
দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেনা সে
পোলিওর প্রত্যক্ষ প্রভাবে
পঙ্গু হয়ে পড়ে আছে বহুদিন
কাঠের পিড়িতে
সাইকেলের বেয়ারিং লাগিয়ে তাঁর গাড়ি
পাখির ডানার মত দুহাতের ধাক্কায় এগিয়ে চলে
কখনো গ্রামে, কখনো শহরের রাস্তায়
কখনো বা অলিতে গলিতে
তাঁর আর্তচিৎকার ভেসে ওঠে
"দুটো খেতে দেবে গো বাবু
অনেক দিন খাওয়া হয় নি" !!
এই চিলচিৎকার শোনা যায়
বর্ধমানে, বাঁকুড়ায়
বান্দাপানির বাগানে বাগানে
আমলাসোলের ছায়া ঘাস পাতা খেয়ে
এখনও জীবিত আছে
বেলপাহাড়ির বাতাসে বাতাসে।
নিজের কাঁধে প্রেয়সীর শবদেহ নিয়ে
দানা মাঝিরা এখনও হেঁটে যায় শ্মশানের দিকে
মৃত মায়ের লাশ ঘিরে দুগ্ধাভিলাসী
শিশুদের নিস্ফল ক্রন্দন!
যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে থাক
জাগাটাই এখন মহান অপরাধ" সমস্বরে
চেঁচিয়ে ওঠে “দুয়ারে সরকার”।
চেঁচিয়ে ওঠে “দুয়ারে সরকার”।
আমি অপরাধী
আমার কলিজা রাঙা রক্তাক্ত পথে
নিরন্ন হেঁটে চলে শ্রমিকের দল
আমার বুকের রক্তিম ক্যানভাসে
দাউদাউ জ্বলে ওঠে অসংখ্য কৃষকের মুখ
রোহিত, নাজিব, আনিসের নিথর দেহগুলি
আমার ঘুম কেড়ে নেয়
আমাকে বিদ্রূপ করে গৌরি লঙ্কেশ
ধিক্কার জানায় আসিফা, মনীষার অন্তিম আর্তনাদ
এখনও আমার হৃদপিণ্ডে হাতুড়ির ঘা’দিয়ে বলে,
“একটু খেতে দেবে গো বাবু,
কতদিন খাওয়া হয়নি” !
তোমরা ঘুমাতে চাইলে, নিশ্চিন্তে ঘুমাও
আমি জেগে থাকি।
Friday, 14 January 2022
প্রসঙ্গ সাঁকরাতঃ একটি সাওতালী লোককাহিনী
প্রসঙ্গ সাঁকরাতঃ
একটি সাঁওতালী লোককাহিনী
সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে। রাতে ঘুমাতে গেলেই দিদিমা এসে পাশে বসতেন। মাথায় হাত বুলাতে বুলাতে শুনাতেন চম্পক নগরের রাজ কন্যার কাহিনী। কুচবরণ কন্যার মেঘবরণ চুল। আকাশের মুখ ভার হলে সেই মেয়ে বারান্দায় এসে কৌটার মুখ খুলে দিয়ে ছড়িয়ে দিত সোনাঝরা রোদ্দুর! আকাশ হেসে উঠত। বাতাস খুশি হয়ে ফুলের সুগন্ধ ছড়িয়ে দিত। দিদিমার হাতের আলতো ছোঁয়ায় কখনো তেপান্তরের মাঠ পেরিয়ে পৌঁছে যেতাম নতুন দেশে। আবার কখনো শঙ্খমালা, কাঞ্চনমালার স্বপ্ন দেখতে দেখতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম। মূলত মা, ঠাকুরমা, দিদিমার মুখে এই রূপকথার গল্পগুলিই ছিল আমাদের কিশলয়ের প্রথম পাঠ। তাঁদের মুখ থেকেই শুনেছি নিষাদ, ব্যাধ, কিরাত, চন্ডাল রাজাদের গল্প। শুনেছি বহিরাগত দস্যুদের আক্রমণ এবং লুটতরাজের কাহিনী। শুনেছি কি ভাবে রাক্ষসীরা রূপবতী কন্যার বেশ ধারণ করে রাজপুরিতে ঢুকে পড়েছে। আর গভীর রাতে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা রাক্ষস, খোক্কসদের নিয়ে গবাদি পশু সহ সমস্ত মানুষকে ভক্ষণ করে রাজ্যকে শ্মশান ভূমিতে পরিণত করে দিয়েছে। শুনেছি বহিরাগত রাক্ষস, খোক্ষসেরা চম্পাবরণ কন্যাকে বন্দি করে রেখেছে রাজপ্রাসাদের কোন নিভৃত অন্তরালে। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয় রুপার কাঁঠির পরশে। সোনার কাঁঠির পরশ পেলে আবার সে জেগে ওঠে। রাজপুরির বিশাল দিঘির গভীর জলে একটি চোঙার মধ্যে লুকিয়ে আছে এই রাক্ষস, খোক্কশদের প্রাণ ভোমরা। সেই ভোমরাকে মারতে পারলেই রাক্ষস, খোক্কশ মারা পড়বে। বিদেশি নরখাদকদের হাত থেকে মুক্ত হবে জন্মভূমি। মা, ঠাকুরমা, দিদিমার এই কাহিনী আমাদের এমন উৎসাহিত করত যে, এই বিদেশী সর্বভুক রাক্ষস, খোক্কশদের প্রতিহত করার জন্য কাঠের তরোয়াল বানিয়ে, হাতে তীর ধনুক নিয়ে লালকমল, নীলকমল সেজে আমরা রাক্ষস, খোক্কশদের সাথে লড়াই করতাম এবং তাঁদের হত্যা করে রাজ্যবাসীকে অভয় দান করতাম।
আমাদের ছোটবেলার
শোনা এই কাহিনীগুলির মধ্যে যে একটি পারম্পরিক অভিজ্ঞান রয়েছে সে কথা বুঝতে পেরেছি অনেক
পরে। পালামৌ, হাজারিবাগ, রাঁচি, চাইবাসা, ময়ূরভঞ্জ, সরাইকেলা, সিংভূম, ধলভূম, মানভূম,
দুমকা, দেওঘর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, আসাম, মনিপুর এবং মেঘালয়ের আদিবাসীদের সাথে
নিবিড় ভাবে কাজের সূত্রে বুঝতে পেরেছি যে, বৈদেশিক আক্রমণ, নারীকে বন্দি করা, লুন্ঠন
করা এবং নারীকে দিয়ে রাজাকে হত্যা করার এই কাহিনী জনপুঞ্জের প্রত্যেকটি গোষ্ঠীর লোককাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে আছে। সাঁকরাত (সংস্কৃতে
সংক্রান্তি) বা মকর পরবের সাথে যে কাহিনীটি যুক্ত হয়ে আছে তা বর্ণনা করছি। এটি সাঁওতালী
জোম-সিম-বিন্তির একটি শাখা কাহিনী। কাহিনীটির নাম প্রথমে উল্লেখ করলে গল্পটির মাধুর্য
নষ্ট হবে বলেই নামকরণ করা থেকে বিরত থাকলাম।
চাইচাম্পাগড়।
ফুলে, ফলে পরিপূর্ণ বির বুরু। স্বচ্ছ সলিলা সাত নদীর দেশ। সুশীতল বাতাস। জনগণ ভালবেসে এর নাম রেখেছে “ইয়ায় নায়ে দিশম চাম্পা”।
চাম্পাগড়ের রাজা বীর যোদ্ধা। যেমনি সুগঠিত শরীর তেমনি তাঁর শৌর্য। দিকুরা
বারবার আক্রমণ করেও পর্যুদস্ত হয়েছে তাঁর হাতে। একটি নারীকেও লুন্ঠন করতে পারেনি তাঁরা।
সুশিক্ষিত সোরেন বাহিনী বীরের মত লড়াই করে দেশকে সুরক্ষিত রেখেছেন।
রানী রূপবতী।
রূপে, গুনে অনন্যা। লাবণ্যের ছটায় একেবারে মোহিত করে রেখেছে রাজাকে। রাজ্যের সুশিক্ষিত
নারী বাহিনীর তিনিই প্রধান পরিচালিকা এবং তিনিই রাজার পরামর্শদাত্রী। রাজা কোন দিকে
শিকার করতে যাবে তারও নির্দেশিকা তৈরি করে রাখেন রূপবতী রানী। রাজা রানীকে যেমন ভালবাসে
তেমনই বিশ্বাস করেন। কিন্তু কিছু দিন থেকে রানীর আচরণের মধ্যে এক অদ্ভুত ঔদাসিন্য দেখতে
পাচ্ছেন রাজা। লক্ষ্য করছেন এই ঔদাসিন্যের কারণেই তাঁদের মধ্যে তাঁদের মধ্যে যে নিবিড়
সম্পর্ক ছিল তা ফাটল ধরছে। রানী প্রতিদিনের কর্মসূচীতে অংশগ্রহণ করলেও তাঁর মন যেন
অন্য কোথায় পড়ে থাকে! রাজা লক্ষ্য করেছেন যে রানী প্রায়ই রজাকে উত্তর দিকে শিকারে যেতে বারণ করেন এবং
উত্তর দিকে শিকারে গেলে তাঁর মৃত্যু হতে পারে বলে সাবধান করেন!
বীর যোদ্ধা রাজা রানীর এই নিষেধাজ্ঞা শুনে মর্মাহত হন। এ যেন তাঁর পৌরুষে আঘাত! এ যেন
তাঁর বীরত্ব নিয়ে বক্রোক্তি! রাজা মনে মনে স্থির করেন যে রানীকে না জানিয়েই তিনি উত্তর
দিকের জঙ্গলে শিকারে যাবেন। দেখবেন কি রহস্য লুকিয়ে আছে এই উত্তরের জঙ্গলে। সঙ্গী যোদ্ধাদের
নিয়ে শিকারে যাওয়াই রাজার অভ্যাস। কিন্তু রহস্য ভেদ করার জন্য পরের দিন একাই গেলেন
শিকারে। রানী যাতে বুঝতে না পরেন তাঁর জন্য বেশ কিছুক্ষন পূবের জঙ্গল ঘুরে তিনি দ্রুত
গতিতে চলে এলেন উত্তরের জঙ্গলে।
ঘন অরণ্য। পাহাড়ের গায়ে লতাগুল্মের খুনসুটি। রাজা দূর থেকে লক্ষ্য করলেন সেই লতাগুল্মের
আড়ালে একটি সৈন্য শিবির। শিবিরের সামনে পতপত করে উড়ছে দিকুদের নিশান। রাজার বুঝতে দেরি
হলনা যে দিকুরা তাঁর রাজ্য আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। শক্তি সঞ্চয় করে যে কোন মুহূর্তে
ঝাঁপিয়ে পড়বে তাঁরা। রাজা ভাবতে লাগলেন, এই কারণেই কি রানী তাঁকে উত্তরের জঙ্গলে শিকারে
আসতে দিতে চান না! এই কারণেই কি রানী এত উদাসী! এত নির্লিপ্ত!
নিজেকে সামলে
নিলেন রাজা। আবেগ, দুর্বলতা নিমেষে ঝেড়ে ফেলে দিলেন। ধনুকে টঙ্কার দিয়ে বিদ্যুৎ গতিতে দিকুদের সেনা শিবিরের সামনে এসে মাটিতে
বামপদের আঘাত করে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, “এই মাটি, এই জল, এই বির বুরু সব হামদের।
তোরা দিকু দূর হ তোরা”।
ঝোপঝাড়ে লুকিয়ে থাকা দিকু সোইন্যরা পিল পিল করে বেরিয়ে এল। নিমেষে সমস্ত দিকু সৈন্যদের
বিষাক্ত তীরে বিদ্ধ করে ধরাশায়ী করে দিলেন রাজা। নিজের সৈন্যদের এই ভাবে মরতে দেখে
ভয়াল বিষধর সাপের মূর্তি ধারণ করে খড়্গ হাতে বেরিয়ে এল দিকু সেনাপতি। তুনে রাখা অবশিষ্ট
তীর দিয়ে সর্পবেশী এই দিকু সেনাপতিকে বিদ্ধ করতে লাগলেন রাজা। অবশেষে কোমরবন্ধ থেকে উন্মুক্ত করলেন ক্ষুরধার তরোয়াল। বিদ্যুতের মত
ঝলসে উঠে সেই তরোয়ালের এক কোপে সর্পবেশী দিকু সেনাপতির ধড় থেকে মাথাটা নামিয়ে দিল রাজা। যুদ্ধ ক্ষেত্রকে
নমস্কার করে দিকু সেনাপতির মুণ্ড এবং ধড়টাকে টেনে নিয়ে এসে গোপনে রানীর ফুলের বাগানে
মাটির নিচে পুতে দিলেন। কাউকে কিছু না বলে রাজ কার্যে ডুবে গেলেন তিনি।
রাণীর আচরণে
বেশ পরিবর্তন দেখতে পেলেন রাজা। বেশ পাল্টে গেছে রানী! যে লাবণ্যময়ী, লাস্যময়ী রানীকে
পেয়ে তিনি খুশি ছিলেন, যে রানী তাঁকে মাধুর্য দানে বিমোহিত করে রাখতেন সেই রানীই কেমন
রহস্যময়ী, ক্ষিপ্র এবং বিরক্ত! রাজা এবং রানীর সম্পর্কের মধ্যে এই ফাটল ক্রমশ তিক্ততায়
পরিপূর্ণ হয়ে যায়। অজানা কোন অনিষ্ঠ যেন রাজ পরিবারের আনাচেকানাচে দীর্ঘশ্বাস ফেলতে
থাকে।
এইভাবে কেটে
যায় বেশ কয়েকটা মাস। রানী দেখতে পান ফুলের বাগানে পরিচিত চিহ্ন নিয়ে একটি ফুল ফুটেছে।
রানী বুঝতে পারেন যে তাঁর প্রেমিক সর্পরূপী সেনাপতিকে হত্যা করে রাজা এই ফুলের বাগানে
পুতে রেখেছে এবং সেই মৃতদেহই এখন ফুল হয়ে রানীর বাগানে ফুটে উঠেছে। প্রতিহিংসায় জ্বলে
ওঠে রানী। তিনি ঠিক করলেন রাজাকে ফাঁদে ফেলতে হবে। এমন ভাবে তাঁকে হত্যা করতে হবে যাতে
রাজ্যের মধ্যে বিদ্রোহ না হয় এবং রানীকে সকলে বুদ্ধিমতী হিসেবে গ্রহণ করে।
পরদিন প্রাত
ভ্রমণে রাজা এবং রানী এলেন ফুলের বাগানে। লাস্যময়ী রানী। রাজা খুশি হলেন! বিদ্যুতের ঝিলিক দেখে ময়ূরের মন যেমন নেচে ওঠে, গুমোটবাঁধা
মেঘ সরিয়ে বাতাস যেমন গাছের ডালে আছড়ে পড়ে তেমনি দূরত্বের বাঁধন ঘুচিয়ে দিয়ে রাজাও রানীর প্রণয়ে মত্ত হয়ে পড়েন। হায় নারী! রহস্যময়ী!
রাজার এই পাগলপনা দেখে রানী বুঝতে পারেন যে এবার তাঁকে ফাঁদে ফেলতে কষ্ট হবেনা। আর ফাঁদের
মধ্যে এক সহজ পদ্ধতি আনার জন্য তিনি রাজাকে বাগানের ফুলগুলির নাম জিজ্ঞাসা করতে থাকেন।
রানী বলেন, সমস্ত ফুলের নাম বলতে পারলে রাজা যা আদেশ করবেন রানী তাই পালন করবেন। আর
কোন ফুলের নাম না বলতে পারলে রানী যা আদেশ দেবেন তাই রাজাকে এবং রাজ্যবাসীকে পালন করতে হাবে। রাজি হয়ে যান রাজা। কারণ তিনিই রানীকে
খুশি করার জন্য দেশ বিদেশ থেকে ফুল এনে নিজের হাতে রচনা করেছেন এই ফুল বাগান। এক এক করে
ফুলের নাম জিজ্ঞাসা করেন রানী। রাজা ফুলের নামগুলি জানিয়ে দেন। রানী এবার বাগানের মাঝখানে
ফুটে ওঠা একটি ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, “ওটার নাম কি”? রাজা হকচকিয়ে যান!
রানী বলেন, “বল এটার নাম কি”?
অচেনা ফুল! নাম বলবেন কী করে! পরাজয় মেনে নেন রাজা। রানীর দিকে তাকিয়ে বলেন, “আমি হেরে গেছি। আজ থেকে তুমি যা আদেশ করবে, তাই পালন
করব আমি”।
চতুর রানী। গোটা রাজ্যের মানুষও যাতে তাঁর আদেশ পালন করে সেই ব্যবস্থাই তিনি চান।
তিনি সিপাহীদের ডাকলেন। পাত্র, মিত্র সকলকে ডেকে বললেন, “তোমাদের রাজা আমার কাছে
হার স্বীকার করেছে। তিনি নিজের রাজ প্রাসাদের ফুলের বাগানের ফুলের নাম বলতে পারেন
না, দেশের মানুষের খোঁজ রাখবেন কি করে? এমন অপদার্থ রাজার মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।
তা ছাড়া তিনি মেনে নিয়েছেন যে, আজ থেকে
আমি যা আদেশ করব তাই তিনি এবং তার রাজ্যের সব প্রজারা মেনে নেবেন”।
অসহায় রাজা। আবেগের বশে রানীর রহস্যের জালে
ধরা পড়ে গেছেন। উপায় না দেখে অধোবদনে ফুলের দিকে তাকিয়ে থাকেন তিনি।
রাণী গর্জে উঠে বলেন, “একদিন, এক রাত তোমাদের সময় দিচ্ছি। এর মধ্যে তিনি ফুলের নাম
বলতে পারলে বেঁচে যাবেন। আর না বলতে পারলে আমার নারী বাহিনী তাঁকে হত্যা
করবে। আগামী কাল থেকে আমিই হব এই দেশের রানী”।
ঘোষকরা প্রতিটি নগরে, প্রতিটি গ্রামে কাড়া,
নাকাড়া বাজিয়ে ঘোষণা করে দিল,
“রাজার বাগানে এ কোন ফুল?
জানাতে কেউ করোনা ভুল
ভুল হলে মরবে রাজা
নিজেই রানী দেবেন সাজা”।
সর্বনাশ! শক্তিশালী, বীর রাজার এমন করুণ পরিণতি শুনে দেশের মানুষ ছুটে আসতে লাগল।
তাঁরা দেখতে চাইল কী এমন ফুল, যার নাম বলতে পারছেন না স্বয়ং রাজা। পাত্র, মিত্র,
সিপাহীদের মাথায় হাত! মালিরা নিজেদের মাথা ছিড়তে লাগল। আক্ষেপ করে বলতে লাগল, “এমন
হবে জানলে ঐ ফুলের গাছ আমরা উপড়ে ফেলতাম। হায় হায়! রাজ্যের এ কী পরিণতি হল”?
বিকেল বেলায় হাট ফেরত মানুষদের কাছে খবেরটা জানতে পারল রাজার ছোট বোন পারুল। শুনেই
দুই ছেলেকে সঙ্গে নিয়ে দাদাকে শেষবারের মত দেখার জন্য জঙ্গলের পথ দিয়ে হাটা শুরু
করল সে। একটু পরেই গাঢ় অন্ধকার নেমে এলো জঙ্গলে। বাঁশের লাঠিতে মশাল জ্বালিয়ে নিল পারুল।
পথের শেষ নেই। গভীর জঙ্গল। পৌষের শেষ রাত। হূহূ করে হাওয়া বইছে। কনকনে ঠাণ্ডায় হাত পা জমে কাঠ। দূরে শিয়াল
ডাকছে। পায়ে পায়ে জড়িয়ে পড়ে লতাপাতা, মাকড়সার জাল। তবুও হাঁটতে হবে। ভোরের আলো
ফোটার আগেই পৌঁছে যেতে হবে রাজ বাড়ি। ফুলের নাম বলতে পারলে বেঁচে যাবে তার দাদা।
ছোট নদীটা পাড় ধরে আবার কিছুক্ষন হেঁটে চলে তারা। একটা বিশাল অশ্বত্থ তলায় এসে খানিকটা
জিড়িয়ে নিতে চায়। ছেলেরা শুকনো পাতা কুড়িয়ে আগুন জ্বালে। অশ্বত্থ গাছের গুড়িতে
হেলান দিয়ে হাত পা সেঁকে নেয় তারা। চাদরের মধ্যে দুই ছেলেকে জড়িয়ে ধরে বুকের
যন্ত্রণা জুড়িয়ে নিতে চায় পারুল। ক্লান্ত শরীরে কখন যে চোখ জুড়ে ঘুম নেমে আসে টের
পায়না।
পাতার আগুন নিভে গেছে অনেকক্ষণ। অন্ধকারে
ঝিঁঝিঁ পোকার আওয়াজ রাতকে আরো গাঢ় করে তুলেছে। হঠাৎ শকুন ছানার কান্নার আওয়াজে ঘুম
ভেঙ্গে যায় পারুলের। পারুল বুঝতে পারে অশ্বত্থ গাছের মগডালে বাসা বেঁধে আছে একটি
শকুনি। তার দুই বাচ্চা। এখনো উড়তে শেখেনি তারা। বহুদিন খাবার জোটেনি তাঁদের। তারা কাঁদতে কাঁদতে
পাখা ঝাপটায়। মায়ের কাছে আবদার করে “মাগো বড্ড খিধে পায় মা। আর কতদিন ভখে মুরব মা”?
শকুনি মা আশার কথা শুনিয়ে বলে, “আর এই রাতটুকুস ভখটা চাপে রাখ বাপ। আজ সকালেই এই রাজ্যের রাজাটা মইরবে। ওর শরীরটা নদীতে ভাসায়
দিলে আমি তুয়াদের তরে মাংস আনে দিব।
ছেলেরা সুধায়, “ রাজাটা মরবে কেনে?”
মা বলে, “রানী উয়াকে মাইরবে।
“বাগানে ফুটেছে বাহা
নাম কি তা জানা নাই
নাম না জানালে পরে
রাজাটা মুরবে তাই।“
ছেলেরা সুধায়, বাহাটা কুথাকে ছিল? কি করে
বাগানে আইলো?
শকুনি মা বলল, “দিকু সেনাপতি কালিনাগিন ছিল
উত্তরের জঙ্গলে। এই রানীটা ছলনাময়ী।
কালিনাগিনের চর। রাজাটাকে উত্তরের দিকের জঙ্গলে যাতে দিত নাই। একদিন রাজা
উত্তরের জঙ্গলে যায়। লড়াই করে কালিনাগিনটাকে মারে। তারপর গোপনে নাগিনটাকে রাণীর
বাগানে পুঁতে দেয়। আর এই কালিনাগিনের হাড় থেকে এই বাহার জন্ম হয়।
ছেলেরা সুধায়, “এই বাহাটার নাম কি মা?”
শকুনি চুপি চুপি জানায়, এই বাহাটার নাম বুলতে পারলি রাজাটা বাঁচে যাবে। আর রানীটা
মইরবে। আর বুলতে না পারলি রাজাটা মুরবে। তাই কানে কানে বুলছি শুন।
পারুল এতক্ষণ দম বন্ধ করে, কান খাড়া করে
শুনছিল শকুনির কথা। বাহাটার নাম শুনার সাথে সাথে উঠে পড়ে। দুই ছেলেকে টেনে তোলে।
জঙ্গলের পথ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে থাকে। মাঝে মাঝে দৌড়ে যায়। যে করে হোক ভোরের
আলো ফোঁটার আগে দাদার কানে পৌঁছে দিতে হবে বাগানের মাঝে ফুটে থাকা ফুলের নাম।
সকাল হতে না হতেই রাজ বাড়িতে থমথমে মানুষের ভিড়। রাত জেগে ছুটে এসেছে দূরদূরান্তের
মানুষ। তদের প্রিয় রাজাকে শেষ দেখা দেখতে চায়। পাত্র, মিত্র, সিপাহীদের মাথা হেঁট।
রানীর বাহিনী এসে রাজাকে ঘিরে ফেলে।
বাগানের এক পাশে অসহায় ভাবে দাঁড়িয়ে আছেন চাইচাম্পাগড়ের রাজা।
রানী এলেন। দর্পিত বিজয়িনীর বেশে। এতদিনে
নির্বাপিত হবে প্রতিহিংসার আগুন। রাজাকে হত্যা করেই উড়িয়ে দিতে পারবেন ক্ষমতার
নিশান। গোটা রাজ্যটাকেই মুঠোর মধ্যে পুরে ফেলতে পারবেন তিনি।
বেজে উঠল নারী বাহিনীর তুরি ভেরি। শুরু হল তুমুল উল্লাস। রানী হাতের ইশারায় রাজার
বক্ষকে বিদীর্ণ করার জন্য তুনে টান দিল তীরন্দাজের দল। ধীরে ধীরে মাথা উঁচু করলেন
রাজা। তীরন্দাজ নারীদের দিকে বা’হাত দিয়ে নির্দেশ দিলেন। ডান হাতের তর্জনীকে দৃঢ়
করে রানীর প্রতি জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, “এটা আমার দেশ। এই দেশে রানীকে
মহিষীরূপে সম্মান করা হয়। প্রজাদের কাছে তিনি মা। রাজ্যের গরিমা তিনি। রাজা তাঁর
সমস্ত ভালবাসা দিয়ে, সমস্ত পৌরুষ দিয়ে যে রানীকে রাজ্যের ভার অর্পণ করেছেন, যে
রানীকে স্বাধীন ভাবে নিজের বাহিনী নির্মাণ করতে স্বীকৃতি দিয়েছেন সে রানী যদি
বিশ্বাসঘাতিনী হয় তবে তাঁর কি সাঁজা হওয়া উচিৎ। যে নারী নিজের স্বামীর হন্তারক হতে
চায় সেই নারীকে কি ধরণের শাস্তি দেওয়া উচিৎ?
চিৎকার করে ওঠেন রানী, “রাজা! কি করে তাঁকে
রাজা বলি, যিনি পাশা খেলায় হেরে যান? কি করে
তিনি রাজা থাকেন যিনি বাক্য যুদ্ধে
এবং যুক্তিজালে পরাজয় স্বীকার করেন? আপনাদের এই রাজা আমার কাছে বাক্য যুদ্ধে হেরে
গেছেন। নিজের বাগানে ফোটা ফুলের নাম তিনি বলতে পারেন নি। তাঁকে আমি একদিন সময়
দিয়েছিলাম। তিনি সেই সময়ের মধ্যে ফুলের নাম বলতে পারেননি। এখনো যেটুকু সময় আছে,
আমি নিশ্চিত তাঁর মধ্যেও তিনি এই ফুলের নাম বলতে পারবেন না। সুতরাং আমি
তীরন্দাজদের নির্দেশ দিচ্ছি তারা এই রাজাকে হত্যা করার জন্য প্রস্তুত হোক।
এইবার দুই হাত তুলে প্রজাদের উদ্দেশ্য করে
রাজা বলে উঠলেন, “হে আমার প্রজাগণ, হে আমার কন্যাসম তীরন্দাজ নারীবাহিনী, এতদিন
আমি কুল, বংশ এবং রাজ্যের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থেকেই বহু যন্ত্রণা নিঃশব্দে
নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আজ কুল, বংশ এবং রাজ্যের মর্যাদা ধ্বংস হবার আশঙ্কা
দেখে আমি মুখ ফুটে সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি কাল নষ্ট করতে
চাইছিনা। এই নারী যে ফুলের নাম শুনতে
চাইছে তার যথাযথ উত্তর দিচ্ছি। শুধু তার আগে জানাতে চাই যে এই দেশের রাজা
হিসেবে আমি গর্বিত এই কারণেই যে দেশের প্রতিটি গাছপালা পশু পাখিও রাজার হিতাহিতের
খবর রাখে। গত রাতে এমনি একটি পাখির কাছ থেকে এই ফুলের বার্তা নিয়ে এসেছে আমার বোন
পারুল। এই ফুলের নাম “ কালিনাগিন হাড় বাহা”। যে কালিনাগিন আমাদের দেশকে দখল করার
জন্য এই নারীকে প্রেরণ করে ছিল। আমি উত্তরের জঙ্গলে সেই কালিনাগিনের বাহিনীকে
ধ্বংস করে, নিজে হাতে কালিনাগিনকে হত্যা করে রানীর ফুলবাগানের মাটির নিচে পুঁতে
দিই। আর সেই হাড় থেকে উৎপন্ন হয় এই ফুল যার নাম “কালিনাগিন হাড় বাহা”।
রাজার মুখে ফুলের নাম উচ্চারিত হতে দেখে
রাণীর মুখ ফ্যাঁকাসে হয়ে যায়। রানী বিকট মূর্তি ধারণ করে। মুহূর্তের মধ্যে সিপাহী
এবং তীরন্দাজ বাহিনীর নিক্ষিপ্ত ঝাঁকে ঝাঁকে তীর এসে তার বক্ষ বিদীর্ণ করে দেয়।
রানী নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সিপাহীরা তাঁর পায়ে দড়ি
বেঁধে নদীতে নিক্ষেপ করে এবং মকর স্নান করে বাড়ি ফিরে আসে।
পুরাকালে ঘটিত এমন কোন কাহিনীর সাথে মকর
স্নান জড়িত কিনা তা গবেষণার দাবী রাখে। গোতমা বুদ্ধ জন্মাবার বহুপূর্বে কপিলমুনি
কেন গঙ্গাসাগরে এই মকর স্নানের পরিকল্পনা নিয়েছিলেন সেটাও আমাদের কাছে অজানা।
সাঁকরাত একটি বছরের শেষ রাত যার সাথে কালিনাগিন হাড় বাহার এই কাহিনীটি ওতপ্রোত
ভাবে জড়িত। সাঁওতাল আদিবাসী যুবকেরা এই
দিনে কলাগাছে তীর মেরে তাঁকে বিদ্ধ করে। যিনি প্রথম স্থান অধিকার করেন তাঁর মাথায়
গ্রামের মাঝি একটি সাদা নতুন কাপড়ের পাগড়ী বেঁধে অভিষিক্ত করেন। গ্রামের নারীরা এই
বিজেতাকে পা ধুইয়ে বরণ করে বাড়িতে নিয়ে আসেন। তারপর চলে পান ভোজনের অনুষ্ঠান।
হতে পারে এই কাহিনীটির মধ্যে একটি ব্যাঞ্জনা আছে। হতে পারে কাহিনীটির মধ্যে আছে
একটি রূপক। তবুও আমার ছোটবেলায় শোনা মা, কাকিমা, দিদিমার রূপ কথার সাথে এর অপূর্ব
সাদৃশ্য খুঁজে পাই। এই গল্পের বাঁধন এবং বুনন থেকেই এর অকৃত্রিমতা চোখে পড়ার মত।
তাই বারবা শহর জীবনের বেড়াটাকে ভেঙ্গে আদিবাসীর আঙিনায় গিয়ে ঢুকে পড়ি। কারণ আমার
প্রাণভোমরাটা সেখানেই বাঁধা পড়ে আছে।
Sunday, 5 December 2021
Thursday, 25 November 2021
বৈঠা জোরে বাও
বৈঠা জোরে বাও রে মনুয়া
শরদিন্দু উদ্দীপন
বৈঠা জোরে বাও রে মনুয়া,
Thursday, 4 November 2021
#দীপাবলীর #আলোকসজ্জা #রামের #প্রত্যাবর্তন না #চুরিবিদ্যার_নির্লজ্জ_কাহিনী !!!
Wednesday, 22 September 2021
ধর্ষণ এক বৈদিক শিষ্টাচার
“ধর্ষণ” হিন্দু সংস্কৃতির কত গভীরে শিকড় গাড়তে পারে তার উলঙ্গ উন্মোচন ঘটল ২০০২ সালে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের দাখিল করা একটি ধর্ষণ ঘটিত মামলার রায়ের মাধ্যমে। সিবিআই’এর উকিল জগদীপ সিং কোর্টের রায় পড়ে শোনানোর সঙ্গে সঙ্গে ধর্ষণ কেসের মূল আসামী ডেরা সাচা সৌদার স্বঘোষিত ঈশ্বর পুরুষ গুরমিত সিং রামরহিমের অন্ধ ভক্তরা যে ভাবে এই ধর্ষকের পক্ষ নিয়ে দুটি রাজ্যে প্রশাসনকে একেবারে অকেজ করে দিল এবং জনজীবনের মধ্যে প্রলয় সংকেত নামিয়ে আনল তা অবশ্যই ভারতরাষ্ট্রের গণতন্ত্রের পক্ষে এক নৈরাজ্যের সংকেত।বলার অপেক্ষা রাখেনা যে কিছু রাজনৈতিক দলের সরাসরি মদতে এই নৈরাজ্য আরো ব্যপক আকার ধারণ করল।
বিজেপির সাংসদ সাক্ষী মহারাজের বয়ানে কিন্তু সেই রকমই সংকেতের প্রতিধ্বনি শোনা গেছে। তিনি ধর্ষক রামরহিমের পক্ষ নিয়ে এই দৈবপুরুষদের দ্বারা সাধ্বী বা নারিদের ধর্ষণ হওয়ার ঘটনাকে নৈতিক শিষ্টাচার বলে বর্ণনা করেছেন। শুধু তাই নয় তিনি ধর্ষকের বিরুদ্ধে আনা আদালতের রায়কে খারিজ করারও দাবী জানিয়েছেন। অর্থাৎ ভারতীয় ন্যায়ের শাসনকে ধুলিস্যাত করে তিনি ব্রহ্মার বিধান বা বেদের বিধানকে মান্যতা দেবার সংকেত দিয়েছেন এবং হিন্দু নৈতিক শিষ্টাচারের কথা উত্থাপন করেছেন। সম্ভবত উদ্ভূত সঙ্কট কালে সাক্ষী মহারাজের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে ব্রাহ্মন্য ধর্ম সংস্থাপনের একটি সুপ্রাচীন বার্তা।
কী এই নৈতিক শিষ্টাচার?
ভারতের একটি ন্যায়পালিকা একজন ধর্ষকের বিরুদ্ধে সুদীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তাকে দোষী সাব্যস্ত করবেন এবং তার প্রাপ্য সাজা শোনাবেন এটাইতো নিয়ম। কিন্তু ন্যায়পালিকার সেই নিয়মকে ব্রাহ্মণ্য শিষ্টাচারের বিরুদ্ধে বলতে গেলেন কেন সাক্ষী মহারাজ? প্রশ্নটা এখানেই। কী সেই ব্রাহ্মণ্য শিষ্টাচার যা রামরহিমের মত দৈবপুরুষরা ধারণ করে আছেন? কি সেই অমোঘ ভিত্তি যা রামরহিমের মত ধর্ষকদের দৈব লীলার সাথে যুক্ত।
২০০২ সালে ভূতপূর্ব প্রধানমন্ত্রী মাননীয় অটলবিহারী বাজপায়ীকে লেখা পাঞ্জাবের এক সাধ্বীর চিঠিতে বোধ হয় এই প্রশ্নের খানিকটা উত্তর রয়েছে। সাধ্বী লিখেছেন, “আমি পঞ্জাব থেকে আসা মেয়ে। সিরসা (হরিয়ানা)-র ডেরা সচ্চা সৌদায় একজন সাধ্বী হিসেবে সেবা করে চলেছি গত ৫ বছর ধরে । আমার মতো আরও কয়েকশো মেয়ে এখানে রয়েছেন, যাঁরা প্রতি দিন ১৮ ঘণ্টা করে সেবা করে চলেছেন।
কিন্তু এখানে আমরা যৌন নির্যাতনের শিকার। ডেরায় মেয়েদের ধর্ষণ করেন ডেরা মহারাজ (গুরমিত সিংহ)। আমি একজন স্নাতক। ডেরা মহারাজের উপরে আমার পরিবারের অন্ধ বিশ্বাস। পরিবারের সেই অন্ধবিশ্বাসের জেরেই আজ আমি একজন সাধ্বী। সাধ্বী হওয়ার বছর দুয়েক পর এক দিন রাত ১০টা নাগাদ হঠাৎ এক মহিলা ভক্ত আমার ঘরে আসেন। জানান, মহারাজ আমাকে ডেকেছেন। মহারাজ স্বয়ং ডেকে পাঠিয়েছেন শুনে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। সাধ্বী হওয়ার পর সেটাই তাঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সিঁড়ি বেয়ে উপরে উঠে তাঁর ঘরে ঢুকি। দেখলাম ওনার হাতে একটা রিমোট এবং টিভিতে তিনি ব্লু ফিল্ম দেখছেন। বিছানায় তাঁর বালিশের পাশে একটা পিস্তল রাখা ছিল। এ সব দেখে আমি ভয় পেয়ে যাই। ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। এর পর মহারাজ টিভিটা বন্ধ করে দেন। আমাকে ঠিক তাঁর পাশে নিয়ে গিয়ে বসান। খাওয়ার জন্য এক গ্লাস জল দেন। তার পর খুব আস্তে করে বলেন, ডেকে পাঠানোর কারণ আমাকে তিনি নিজের খুব কাছের বলে মনে করেন। এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা।
এর পরই তিনি এক হাত দিয়ে আমাকে জড়িয়ে তাঁর আরও কাছে টেনে নেন। কানের কাছে মুখ নিয়ে এসে বলেন, আমাকে তিনি হৃদয়ের গভীর থেকে ভালবাসেন। আমার সঙ্গে সহবাস করতে চান। বলেন, তাঁর শিষ্যা হওয়ার সময়ই আমার সমস্ত সম্পদ, আমার শরীর এবং আত্মা তাঁর কাছে উৎসর্গ করেছি এবং তিনি তা গ্রহণও করেছেন। আমি বাধা দিলে তিনি বলেন, ‘আমি ঈশ্বর, এতে তো কোনও সন্দেহ নেই’। আমি তাঁকে বলি, ঈশ্বর কখনও এ রকম করেন না। আমাকে বাধা দিয়ে তিনি বলেন:
১) শ্রীকৃষ্ণও ঈশ্বর। তাঁর ৩৬০ জন গোপী ছিলেন। যাঁদের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রেমলীলা করতেন। আমাকেও সবাই ঈশ্বর বলে মানে। এতে এত অবাক হওয়ার কিছু নেই”। ( রাম রহিমের বিরুদ্ধে সাধ্বীর সেই চিঠি, পড়লে শিউরে উঠবেন ঃ নিজস্ব প্রতিবেদন, আনন্দবাজার পত্রিকা, ২৬ অগস্ট, ২০১৭, ১৩:৪৫:৫৬)।
হ্যা, এটাই দৈবপুরুষদের লীলা এবং বেদের শিষ্টাচার এই লীলাকেই মান্যতা দিয়েছে। ঋকের একেবারে প্রথম দিকের শ্লোক বা গায়ত্রীর মন্ত্র (Mandala 3.62.10) বা বীর্যমন্ত্র। গায়ত্রীকে ভাষাতাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করলেই বুঝতে পারা যায় যে পরাজিত দেশের সব নারী এবং অনুঢ়া মেয়রা (যস্যবিতুবরেন্যায়ম ভর্গোদেবস্যধীমোহি। ধীয়োযোনা প্রচোদায়ত।) যাদের রাজার মৃত্যু হয়েছে এবং ন্যায়ের শাসন ধ্বংস হয়ে গেছে তারা দেবতাদের ভোগ্য হবে। অথবা যে রাজা নিঃসন্তান তিনি পুত্রকামষ্ঠী যজ্ঞের মাধ্যমে দেবপুরুষ বা ঋষিদের দ্বারা নিজ পত্নীগণের গর্ভে সন্তান উৎপাদন করতে পারবেন।
বেদের এই পারম্পরিক শিষ্টাচারের রাজসূয় ব্যবস্থা দেখা যায় রামায়ণের বালকাণ্ডে। যেখানে নিঃসন্তান রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ নামক দেবপুরুষকে দিয়ে নিজের চার পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করেন। বেদধ্যয়নরত বৈদিক ঋষিদের স্ত্রীসহবাস সুখ অবগত করার জন্য পরমাসুন্দরী রমণী বা বরাঙ্গনাদের সহযোগিতা নেওয়া হত তাও বিস্তারিত বর্ণনা করা হয়েছে রামায়ণের বালকান্ডে।
মহাভারতেও একই ভাবে ঋষিক্রিয়ার এই বৈদিক শিষ্টাচার আমরা দেখতে পাই আদিপর্বে। বিচিত্রবীর্যের অকাল মৃত্যু হলে মা সত্যবতী ভাইয়ের পরমাসুন্দরী স্ত্রীদের গর্ভে ভীষ্মকে সন্তান উৎপাদন করে পিতার বংশ রক্ষা করার অনুমতি দেন। ভীষ্ম দারপরিগ্রহ না করার পূর্ব সংকল্প হেতু সত্যবতীর এই অনুরোধ প্রত্যাখ্যান করেন কিন্তু ক্ষেত্রজ উৎপাদনের বৈদিক দৃষ্টান্তের ব্যাখ্যা করে কোন ব্রাহ্মণ বা ঋষির দ্বারা ভাইয়ের স্ত্রীদের গর্ভে সন্তান উৎপাদনের আদেশ দেন। ভীষ্ম আরো বলেন যে এই ক্ষেত্রজ গ্রহণ ধর্মানুবদ্ধ, অর্থানুবদ্ধ এবং কামানুবদ্ধ।
এরপর মা সত্যবতী দৈবপুরুষ ঋষি ব্যাসকে দিয়ে তার পুত্রবধূদের নিষিক্ত করেন। অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পা্রেন্র জন্ম হয়। মা সত্যবতী নিজের দাসীকেও ব্যাসদেবের দ্বারা নিষিক্ত করেন এবং সেই দাসী বিদুর নামে এক বুদ্ধিমান, জ্ঞানী পুত্রের জন্ম দেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে মা সত্যবতীও যৌবনে পরাসর নামে এক ঋষির কামনার শিকার হয়ে দীপের মধ্যে একটি সন্তানের জন্ম দেন। যে সন্তান ছিলেন ঘোর কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ শরীর এবং দীপে জন্মানো এই সন্তান বেদভ্যাসের দ্বারা মহাপাণ্ডিত্য অর্জন করেন; তাই তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর এই বেদব্যাসের জন্মদাত্রী ধর্ষিতা মায়ের নাম ছিল মৎসগন্ধা।ভীষ্মের পিতা শান্তনু তাকে বিয়ে করেন। রাজমহিষী হিসেবে তার নাম হয় সত্যবতী।
ঋষিক্রিয়া বা ঋষভ ক্রিয়ার উৎপত্তিঃ
বাজারে ধর্মের ষাঁড় ছেড়ে দেবার একটা লোকায়ত প্রথা আছে। নির্দিষ্ট অঞ্চলের ভিতর এইসব ষাঁড়েরা ঋতুবতী গাভীদের নিষিক্ত করে। কৃষিজীবী মানুষেরা উন্নতমানের গোকুল বাড়ানোর জন্য সহমতের ভিত্তিতে এটা করে থাকতো এক কালে। বিনিময়ে ষাঁড় পেত অবারিত মাঠ। যত্র তত্র বিচরণের অবাধ ছাড়ত্র। ঋতুবতী গাভীদের সঙ্গে সহবাসের অধিকার। এখনো কৃষি প্রধান এলাকার এটাই প্রচলিত প্রজনন বিদ্যা। ঋতুবতী গাভীদের ডিম্বাণুর সাথে ধর্মের ষাঁড়দের শুক্রাণুর নিষিক্ত করণের এই ক্রিয়া প্রক্রিয়াকে ঋষি ক্রিয়া বলতে পারেন। তাই সংস্কৃত ভাষায় নির্দিষ্ট গোয়ালহীন ধর্মের ষাঁড়দের ঋষভ বলা হয়।
ভারতীয় জনপুঞ্জের এই লোকায়ত বিদ্যাটিকে বৈদিক যাযাবরেরা গভীর ভাবে অধ্যায়ন করে। আত্মস্থ্য করে এবং তাদের সামাজিক আচারের সাথে একেবারে অঙ্গীভূত করে নেয় এবং উন্নত মানবকুল বাড়ানোর জন্য ব্যভিচারে সম্মত ও সামর্থ মানুষকে ঋষি ক্রিয়াতে উদ্বুদ্ধ করে ময়দানে নামায়। পাশাপাশি ভরণ পোষণের নৈবেদ্য জুটতে থাকে লোকালয় থেকে। লোকালয়ের থেকে দূরে এই সব ঋষিগণ যখন যেমন খুশি যার তার সাথে যৌনাচারের স্বীকৃতি পায়।
ঋষভ ক্রিয়া ধর্মানুবদ্ধঃ
এই যে ঋষিক্রিয়া বা যৌনাচার বৈদিক সমাজে এমন এক উচ্চ শিষ্টাচারে পউছেছিল যে পাত্রী নির্বাচনে বৈদিক ঋষিদের মা,মাসি, কন্যা, ভাই, বোন বলে কোন বাদবিচার ছিল না বরং এই যৌনাচারকে ধর্ম সম্মত করে নানা শাস্ত্র প্রণয়ন করে। বৈদিক শাস্ত্রেই দেখা যায় যে, ব্রাহ্মণদের আদিপিতা ব্রহ্মা তার নিজের মেয়ে সরস্বতীকে ধর্ষণ করছে, এবং তার গর্ভে গর্ভ সঞ্চার করছে। সরস্বতী এবং ব্রহ্মার সন্তান স্বয়ম্ভূ মনু তার নিজের মা সরস্বতীর(শতরূপা ) সাথে যৌনাচারে লিপ্ত হচ্ছে, সন্তান উৎপাদন করছে।
“Saraswati Purana”. One is that Brahma created his beautiful daughter Saraswati direct from his “vital
strength” or seminal fluid. The other is that Brahma used to collect his semen in a pot whenever he masturbated fixing his carnal eyes on the celestial beauty Urvasi. Brahma’s semen in the pot gave birth to Saraswati. Thus,Saraswati had no mother.
This daughter or grand-daughter of Brahma is the Hindu goddess of learning. When Brahma saw the beauty of Saraswati he became amorous. To escape from her father’s passionate approach Saraswati ran to the lands in all four directions, but she could not escape from her father. She succumbed to Brahma’s wish. Brahma and his daughter Saraswati lived as husband and wife indulging in incest for 100 years. They had a son Swayambhumaru. Swayambhumaru made love with his sister Satarpa. Through the incest of Brahma’s son and daughter Brahma got two grandsons and two grand-daughters.
আর একটি সূত্র হলঃ
“Prajapati(Brahma) desired his daughter( SARASWATI) and made love to her. This was a sin in the eyes of the gods, who said to the god who rules over beasts [Pasupati, Rudra], ‘He commits a sin, acting in this way towards his own daughter, our sister. Pierce him.’ Rudra took aim and pierced him. Half his seed fell to the ground. The gods cured Prajapati and cut out Rudra’s dart, for Prajapati is the sacrifice. To utilize [the seed], the gods said, ‘Take care that this may not be lost, but that it may be less than the oblation.’ They gave it to Bhaga to eat, but it burnt his eyes and he became blind. Then they gave it to Pusan to eat, but it knocked out his teeth. At last they gave it to Savitr [the sun] and it did not injure him, for he appeased it.” — Ref : Satapatha Brahmana 1:7:4:1-7.
বৈদিক এই শিষ্টাচার বা যৌন সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, একজন ঋষি যৌনাচারে লিপ্ত হলে অন্যজন কুকুরের মতো অপেক্ষা করতো বা দলবদ্ধ ভাবে যৌনাচারে লিপ্ত হত।
অনেক নারী কোলের থেকে বাচ্চা নামিয়ে রেখে ঋষির যৌন ক্ষুধা মেটাতে বাধ্য হত। এমনি এক ঘটনার শিকার হয়েছিল যাজ্ঞবল্ক। ধর্ষিতা যবালা পুত্র সত্যকাম তো তার বাপের নামই বলতে পারেনি! এই ধর্মাচার এমন মহান হয়ে উঠেছিল যে, রাজারা পুত্র কামনার জন্য এই সব ঋষিদের ভাড়া করে রাজসূয় যজ্ঞের আয়োজন করে তাদের স্ত্রীদের গর্ভে ঋষিদের বীর্য পাত ঘটিয়ে তেজস্বী সন্তান উৎপাদন করতেন।
এই ঋষভ ক্রিয়া বা মহাযজ্ঞ বৈদিক যাযাবরদের ধর্মাচরণের অবিচ্ছেদ্য অংশ। উন্নত মানবকুল বাড়ানো বীজমন্ত্র। ঋষি সংস্কৃতির আদি নাদ।
বিবর্তনের সাথে সাথে এই ঋষভ সংস্কৃতি জনগণের মধ্যেও প্রথিত করতে সামর্থ হয়েছিল বৈদিক যাযাবরেরা। স্থায়ী ভাবেগোটা ভারতকেই ঋষিদের চারণভূমিতে পরিণত করতে পেরেছিল এই বৃত্যিজীবিরা।
বৌদ্ধ বিহারগুলি দখল করে সেগুলিকে মন্দিরে পরিণত করা (মন্দির = মন্দ+ইর বা মন্দ কামনা বাসনা চরিতার্থ করার সুরক্ষিত স্থান।)পরিণত করা,মন্দিরের মধ্যে দেবদাসী প্রথার প্রবর্তন,মন্দির সংলগ্ন এলাকাকে বেশ্যা পল্লী বানানো, গুরুকরণী প্রথার নামে কিশোরীদের দিনের পর দিন ধর্ষণ করা,কুল রক্ষার নামে বহু বিবাহ চালিয়ে যাওয়া, এ সকলই ঋষভ সংস্কৃতির গলিত দুর্গন্ধময় বর্জ্য। বৈদিক যাযাবরদের ঈশ্বর,দেব, দেবী বা ঋষিদের একালের বংশধর রজনিস, সাইবাবা, বাবা নিত্যানন্দ, রবিশঙ্কর, রামদেব এই বর্জ্য পদার্থের কারবারী।
এই গুরমিত সিং রামরহিম, আশারামেরা একালে ধর্মের ষাঁড়। বর্তমানের দৈবপুরুষ যৌনাচারী প্রাচীন ঋষভ ধারাকেই এরা বেগবান করে তুলেছে। বৈদ্যুতিন মাধ্যমের দ্বারা প্রতিদিন চলছে প্রস্তুতি। ধর্ষণের প্রস্তুতি। ধ্বংসে প্রস্তুতি। রামরহিমকে ধর্ষক হিসেবে সাব্যস্ত করার পর পাঞ্জাব এবং হরিয়ানা জুড়ে যে তান্ডব দেখা গেল তা পরিকল্পিত মহাপ্রলয়ের একটি মহড়া মাত্র। মনুবাদীরা নিরঙ্কুশ ভাবে ভারতের প্রত্যেক প্রদেশে ক্ষ্মতায় আসলে এই ভয়ঙ্কর প্রলয় নেমে আসবে। আর সেই প্রলয়ের মধ্য দিয়েই ধর্ম সংস্থাপন করতে নেমে আসবেন আর এক অবতার।




