Pages

Tuesday, 13 December 2016

হামরা সাঁওতাল বটে , শরদিন্দু উদ্দীপন





যেখানে কামিন মরদ 
দিন রাত গতর খাটে
ধান পুঁতে, জনার ফলায়
থালা ভরা শাকভাঁজা মাড়ভাত খায়্যে
তুদের ছানার মুখে অন্ন জোগায়
।
যেখানে পলাশ রাঙা বাগালের বাঁশি
ঝিম ধরা দুপুরের বেহাগী বাতাস
শাল, মহুল আর শিমুলের বনে
দিনরাত খেলা করে মাতাল ভ্রমর।